০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বদ্ধপরিকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 0

দেশের সার্বিক স্বার্থ রক্ষা এবং বিশ্বমঞ্চে স্বাধীন ও প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, সরকার নির্দিষ্ট গোষ্ঠীর পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি স্বাধীন, স্বাবলম্বী ও প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কাজ করছে।

প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকা রয়েছে। তিনি অভিযোগ করেন, একটি ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী প্রবাসীদের অবদানকে খাটো করে দেখানোর চেষ্টা করছে, যা বরদাশত করা হবে না।

জাতীয় রাজনীতি ও দলীয় কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, দেশের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে। আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বিএনপি স্থানীয় সরকারের নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সিলেট অঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, আগামী বাজেটে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে পর্যালোচনা করা হবে।

সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্ব করেন এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক আলোচনা তীব্র

সরকার প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বদ্ধপরিকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬