০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলকর্মী জীবন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, মামলা দায়ের

  • আপলোড সময় : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 3

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ছাত্রদল নেতার গুলিতে আহত যুবদলকর্মী আবু ইউসুফ জীবন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জীবন কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। গত মঙ্গলবার রাতে ওই আবাসিক এলাকার ২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকরাম বাবু ও তাঁর সহযোগীরা এ হামলায় জড়িত। জীবন মৃত্যুর আগে হাসপাতালের একটি ভিডিওতে ইকরাম বাবু ও আরমান নামের দুজনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার রাতে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জীবনকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে বুধবার তাঁর অস্ত্রোপচার করে ডান পা কেটে বাদ দিতে হয়েছিল।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, জীবনের মৃত্যুর পর তাঁর মা বাদী হয়ে জিল্লুর রহমান জুয়েলকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করেছেন। এটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

জীবন সম্প্রতি মহানগর যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েলের পক্ষ ছেড়ে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান শিমুলের বলয়ে যোগ দেন। এ কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে পরিবারের দাবি। তবে জিল্লুর রহমান জুয়েল অভিযোগ অস্বীকার করেছেন এবং হামলার পেছনে ব্যক্তিগত বিরোধের বিষয়টি থাকতে পারে বলে জানান।

পুলিশ জানিয়েছে, রাজনৈতিক কোন্দলের পাশাপাশি 'মেহেদী' নামের এক যুবকের সঙ্গে জীবনের পূর্ববিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশের কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

যুবদলকর্মী জীবন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, মামলা দায়ের

আপলোড সময় : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬