০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়: বাপেক্স

  • আপলোড সময় : ০৯:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 5

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় গ্যাস নির্গত হয়ে সৃষ্ট আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উখিয়ার ইনানীর ছোট ব্রিজসংলগ্ন বেওয়াচ হোটেল এলাকায় আব্দুল্লাহর বাড়ির আঙিনায় পরিদর্শন করেন বাপেক্সের প্রতিনিধি। পরিদর্শন শেষে ভূতাত্ত্বিক জরিপ দলের ব্যবস্থাপক এস. এম. নাফিফুন আরহাম জানান, গ্যাসের প্রেশার দেখে মজুদ সম্পর্কে সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, “ভূগর্ভস্থ চেম্বারে গ্যাস শেষ না হওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। গ্যাসের চাপের কারণে অন্য স্থান থেকে গ্যাস নির্গমনের ঝুঁকি রয়েছে।” নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের দুই শ মিটার এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দুই’শ মিটার এলাকা খালি করা জরুরি। তবে এটি সহজ নয়, তাই জেলা প্রশাসককে বিষয়টি অবগত করা হয়েছে।

এদিকে, সন্ধ্যার পর গ্যাসের উদ্‌গিরণ ও আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আশপাশের বসতবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। ইনানী ও আশপাশের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন বেওয়াচ হোটেল এলাকায় আব্দুল্লাহর বাড়িতে এক হাজার ফুট গভীর একটি নলকূপ খনন করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সারাদিন চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়: বাপেক্স

আপলোড সময় : ০৯:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬