০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

  • আপলোড সময় : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 3

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার নিজ বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের এক সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ। নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তার বড় ছেলে ব্লাড ক্যানসারে মারা যান। এরপর থেকে তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। গতকাল সকালে তার ছেলে কর্মস্থলে চলে যান এবং তার অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাবার বাড়িতে ছিলেন। ফলে বাসায় একাই ছিলেন নুর নাহার।

ওসি একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটেরা। পরে তারা ভেতরে ঢুকে শয়নকক্ষে নুর নাহারকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

পুলিশ জানায়, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার মুখে হালকা লালচে দাগ রয়েছে। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। তদন্ত শেষে নুর নাহারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

চট্টগ্রামে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

আপলোড সময় : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬