মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভর্তি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
এ সময় ট্রেজারার মো. মনিরুল ইসলাম, বিভিন্ন বিভাগের ডিন ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভর্তি মেলা আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে।
মেলার উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য আকর্ষণীয় উপহারও রয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই, ইইই, এলএলবি, ব্যাচেলর অব জার্নালিজম, বিএ ইন ইসলামিক স্টাডিজ, এমবিএ ও এমএ ইন ইংলিশ অন্তর্ভুক্ত রয়েছে।


























