০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন

  • আপলোড সময় : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 5

নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার একটি আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রোববার (১২ জুলাই) ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড এবং ভিডিও লেসন যুক্ত করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ও বাইরেও শেখার সুযোগ পাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে চিহ্নিত করেছেন, এবং সেই লক্ষ্যেই ২০২৮ সালের জন্য নতুন জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের কাজ চলছে।

নতুন কারিকুলামের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের করে এনে সমস্যা সমাধানের সক্ষমতা, নেতৃত্ব, দলগত কাজ এবং মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দেওয়া। ব্যবহারিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ শক্তিশালী করা হচ্ছে।

প্রতিমন্ত্রী সংস্কৃতি শিক্ষা ও ক্রীড়া শিক্ষাকে নতুন প্রজন্মের মানসিক ও নৈতিক বিকাশের জন্য অপরিহার্য উল্লেখ করেন। সংস্কৃতি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস ও জাতীয় মূল্যবোধের চর্চা করবে, এবং ক্রীড়া শিক্ষার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও সুস্থ জীবনাচারের বোধ গড়ে উঠবে।

তিনি আরও জানান, নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এমন কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে, যা শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন

আপলোড সময় : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬