০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি জানালেন ঢাবির শামীম

  • আপলোড সময় : ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 10

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে লড়ে আলোচনায় আসা শামীম হোসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন। সোমবার (১৩ জুলাই) তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে এই দাবি জানান।

শামীম হোসেন তার পোস্টে লেখেন, বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন দেশের শিক্ষাখাতে বিপর্যয় ডেকে এনেছেন। তিনি বলেন, সরকারের ইমেজ ধরে রাখতে হলে শিক্ষামন্ত্রীর পরিবর্তন জরুরি।

শামীম আরও উল্লেখ করেন, শিক্ষাখাতে সমস্যা সৃষ্টি হলে জনরোষ তৈরি হয়, কারণ প্রতিটি পরিবারের সদস্যই শিক্ষার্থী। তিনি প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন করেন, শিক্ষামন্ত্রীকে পরিবর্তন করে শিক্ষাকে রক্ষা করার জন্য।

এদিকে, শিক্ষামন্ত্রী মিলনকে নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই তার পদত্যাগের দাবি জানিয়ে পোস্ট করছেন। ছাত্রদলের নেতারাও তার সমালোচনা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি জানালেন ঢাবির শামীম

আপলোড সময় : ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬