০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতি ‘অর্ধকানা’ হলে ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 8

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। তিনি শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যারা তাকে নিয়ে ট্রল করছে, তারা ছাত্র নয়। তিনি উল্লেখ করেন, ছাত্রদের মিসগাইড করে আন্দোলন করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা অযথা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা একটি ন্যারেটিভকে নেগেটিভভাবে গ্রহণ করেছে। তিনি বলেন, জাতি যদি এভাবে অর্ধকানা হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ ভালো হবে না। তিনি শিক্ষার দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনার জন্য বাংলাদেশে আসবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে নওগাঁবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং এটি শিক্ষার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক।

এর আগে, মন্ত্রী নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন পরিদর্শন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

জাতি ‘অর্ধকানা’ হলে ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬