০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাসকিনের বদলি হিসেবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিলেন হৃদয়

  • আপলোড সময় : ১০:২৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 8

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আবারও অংশগ্রহণ করতে যাচ্ছেন তাওহিদ হৃদয়। তিনি জাফনা কিংসের হয়ে খেলবেন। টুর্নামেন্টের আয়োজকেরা হৃদয়ের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

হৃদয় মূলত বাংলাদেশের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদের বদলি হিসেবে জাফনা কিংসে যোগ দিয়েছেন। তাসকিন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য এলপিএলে খেলার ঝুঁকি নিতে চাননি।

এদিকে, এলপিএলে খেলা বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদ দেশে ফিরে এসেছেন। তার পরিবর্তে কলম্বো দলে নিয়েছে পেসার রিপন মণ্ডলকে।

হৃদয়ের জন্য জাফনার জার্সিতে খেলার অভিজ্ঞতা নতুন নয়। ২০২৩ সালে তিনি দলটির হয়ে ৬ ম্যাচে ১৫৫ রান করেছিলেন। ২০২৪ সালে তিনি ডাম্বুলার হয়ে খেলেছেন, যেখানে ৩ ম্যাচে তার রান ছিল মাত্র ১।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

তাসকিনের বদলি হিসেবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিলেন হৃদয়

আপলোড সময় : ১০:২৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬