প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, তার সামাজিক যোগাযোগমাধ্যম এবং ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে। তিনি সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত ৩ দিন ধরে আমার ফেসবুক, WhatsApp ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।" তিনি আরও জানান, তার নাম ব্যবহার করে অনিয়ম ও অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া, প্রতিমন্ত্রী নুরুল হক নুর দশমিনা এক্সপ্রেস নামে একটি পরিবহন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, "অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করুন।" তিনি এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।




















