০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 14

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দকৃত অর্থ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার স্থান। এ কেন্দ্রের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চলতি অথবা আগামী অর্থবছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিসইনফরমেশন প্রতিরোধে নিউ মিডিয়ার মাধ্যমে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধে বিভিন্ন টুলস ও সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ বেতারকে আধুনিক করার বিষয়ে তিনি বলেন, এফএম সম্প্রচার শক্তিশালী করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিটিভির ডিজিটালাইজেশনসহ বিভিন্ন কার্যক্রম আধুনিক করার পরিকল্পনা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬