০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

  • আপলোড সময় : ১২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 22

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ আয়োজনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন সংশোধন করে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, শিক্ষক বা সংশ্লিষ্ট যে-ই অনিয়মে জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি জানান, পরীক্ষার্থীরা এখন প্রয়োজন হলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন। পরীক্ষকদের প্রশিক্ষণ জোরদার করা হবে এবং নম্বর দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত বা কম নম্বর দেওয়ার বিষয়টি যাচাই করা হবে।

দুর্যোগপূর্ণ এলাকার প্রস্তুতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়েও মন্তব্য করেন এবং ভবিষ্যতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ডিজিটাল প্রশ্নপত্র চালুর বিষয়ে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সরকারের অগ্রাধিকার। ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং সারা দেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মান নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

এইচএসসি পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আপলোড সময় : ১২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬