১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ রেলওয়ের নতুন কোচ যুক্ত হচ্ছে, নতুন ট্রেন চালুর পরিকল্পনা

  • আপলোড সময় : ১১:২২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 7

বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে প্রায় ২০০টি নতুন কোচ যুক্ত হতে যাচ্ছে। এসব কোচের মাধ্যমে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচ প্রতিস্থাপন করা হবে। ইতোমধ্যে দেশে আসা নতুন কোচের একটি অংশ দিয়ে প্রাথমিকভাবে নতুন ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। তিনি বলেন, নতুন কোচের একটি অংশ ইতোমধ্যে দেশে এসে রেলবহরে যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে আরও কোচ দেশে আসার সঙ্গে সঙ্গে যাত্রী চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নতুন ট্রেন চালু করা হবে।

মহাপরিচালক আফজাল হোসেন পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে বলেন, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়। দেশের সব রেলপথ ব্রডগেজে রূপান্তরিত না হওয়ায় আপাতত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের জন্য ভারতের অংশেও রেলপথের সংযোগ প্রয়োজন। দুই দেশের সম্মতি থাকলেই এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব। বর্তমানে বিষয়টি বিবেচনাধীন থাকলেও কার্যক্রম স্থগিত রয়েছে।

আফজাল হোসেন বলেন, রেলওয়ের বিভিন্ন স্টেশনে যাত্রীদের চাহিদা সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব স্টেশনে যাত্রী ও পরিবহন চাহিদা বেশি, সেখানে প্রয়োজন অনুযায়ী রেললাইন সম্প্রসারণ এবং ট্রেনের কোচের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

বাংলাদেশ রেলওয়ের নতুন কোচ যুক্ত হচ্ছে, নতুন ট্রেন চালুর পরিকল্পনা

আপলোড সময় : ১১:২২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬