ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হুমকিমূলক বার্তা সংবলিত বিভিন্ন বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে নানা ব্যঙ্গাত্মক বার্তা তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ইনকিলাব চত্বরে একটি বিশাল বিলবোর্ডে ট্রাম্পকে কারাগারের শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিলবোর্ডটিতে লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ বলে উল্লেখ করা হয়েছে।
শহরের কেন্দ্রস্থলে আরেকটি বিলবোর্ডে ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং নেতানিয়াহুর ক্ষতবিক্ষত চেহারা ও পোশাক প্রদর্শিত হয়েছে। তাদের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা জ্বলতে দেখা যায়।
অন্য একটি বিলবোর্ডে নেতানিয়াহুর মুখচ্ছবি লাল রঙ দিয়ে কেটে দেওয়া হয়েছে। এসব বিলবোর্ড কবে এবং কীভাবে স্থাপন করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী পোস্টার ও বিলবোর্ড দেখা যাচ্ছে।


























