০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবম জাতীয় পে স্কেল নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপনের তোড়জোড়

  • আপলোড সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৮ নিউজটি পড়া হয়েছে

নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে অথবা চলতি মাসের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত হলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত হয়নি।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সামনে আর্থিক প্রভাব নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। সূত্রের দাবি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে, যা সরকারি ব্যয় ও মূল্যস্ফীতির ওপর চাপ বিবেচনায় নেওয়া হয়েছে।

২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। ২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়, যেখানে মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়।

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ২১ এপ্রিল পে স্কেলের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। অর্থনীতিবিদদের মতে, প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

নবম জাতীয় পে স্কেল নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপনের তোড়জোড়

আপলোড সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬