০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি লঙ্ঘন

  • আপলোড সময় : ১২:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 3

গাজায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাজা শহরের পশ্চিমে কাতিবা এলাকা ও মধ্য গাজার দেইর আল-বালাহতে এই হামলা চালানো হয়।

চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, কাতিবা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় ওই এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় হামলায় এক ফিলিস্তিনি কিশোরী নিহত হন। আল-আকসা মার্টার্স হাসপাতাল তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, তবে হামলার বিস্তারিত জানানো হয়নি।

গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। এর পরও নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ হাজার ৩৮৫ জনের বেশি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি লঙ্ঘন

আপলোড সময় : ১২:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬