০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম উদ্দিন

  • আপলোড সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 1

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এমপি জসিম উদ্দিন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই এবং মাদক ও মাদক কারবারের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় জসিম উদ্দিন বলেন, বিএনপি দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নিবেদিতভাবে কাজ করেছে। তিনি দলের ৪৮ বছরের পথচলায় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। এমপি জসিম উদ্দিন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম উদ্দিন

আপলোড সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬