০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটের দায় বিগত সরকারের, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টার

  • আপলোড সময় : ০১:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 2

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাসেদ আল তিতুমীর বলেছেন, জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়। তিনি দাবি করেন, এটি বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সংকট।

আজ বুধবার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ‘বিগত সরকারের লুটপাট ও ঋণের বোঝাই বর্তমান পরিস্থিতির মূল কারণ।’

ড. তিতুমীর আরও জানান, ‘বিগত পতিত সরকার এ খাতকে যেভাবে লুটপাট আর ঋণের জালে জর্জরিত করে গেছে, তার ফল ভোগ করতে হচ্ছে এখন। তবে এ অর্থনৈতিক চাপ সামাল দিতে সরকার বাইরের ঋণের চেয়ে অভ্যন্তরীণ রাজস্ব খাত থেকে অর্থের জোগান বাড়ানোর পরিকল্পনা করছে।’

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারকে চাপে না ফেলে বরং বিগত সরকার কীভাবে এই খাতকে ধ্বংস করেছে, তা জনগণের সামনে তুলে ধরা উচিত।’

এসময় পে-স্কেল নিয়েও তিনি মন্তব্য করেন, ‘২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মূল্যস্ফীতি ১০৪ শতাংশ বাড়লেও সরকারি কর্মকর্তাদের পে-স্কেল সেই অনুপাতে বাড়েনি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকা, বিরোধীদলীয় উপনেতা মধ্যরাতে চলে গেলেন

জ্বালানি সংকটের দায় বিগত সরকারের, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টার

আপলোড সময় : ০১:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬