০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১ হাজার ৩০০ উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই করছে সরকার: অর্থমন্ত্রী

  • আপলোড সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 7

বর্তমান সরকার আগের সরকারের আমলে নেওয়া দেশি-বিদেশি ঋণের মাধ্যমে বাস্তবায়িত প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই করছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য রেহানা আক্তার রানুর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে অনেকের মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে এবং কিছু প্রকল্পের মূল্যায়ন চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, আগের সরকারের ঋণ গ্রহণের ফলে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে এবং এসব ঋণের দায় পরিশোধ করতে বর্তমান সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

প্রকল্পের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা যাচাইয়ের পর কিছু অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেসব প্রকল্প বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে, সেগুলোর কাজ সম্পন্ন করতে বাধ্য হচ্ছে সরকার।

অর্থমন্ত্রী সরকারি বিনিয়োগের ক্ষেত্রে চারটি মৌলিক নীতি অনুসরণের কথা জানান। নীতিগুলো হলো অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া, পরিবেশগত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং অতিরিক্ত আর্থিক দায় সৃষ্টি করে এমন বিনিয়োগ থেকে বেরিয়ে আসা।

তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত প্রকল্পের ঋণের পাশাপাশি ব্যাংকিং খাত ও শেয়ারবাজারের অনিয়ম এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত প্রভাব নিয়ে আলোচনা

১ হাজার ৩০০ উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই করছে সরকার: অর্থমন্ত্রী

আপলোড সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬