০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাশ

  • আপলোড সময় : ০৫:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 6

জাতীয় সংসদে একটি বিল পাশ হয়েছে, যা অনুযায়ী সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও বাবা-মা আজীবন সেই সম্পত্তির ভোগ করতে পারবেন। ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনের উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিলটি কণ্ঠভোটে পাশ হয়, যদিও এর আগে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। সরকারি দলের পক্ষ থেকে বাবা-মাকে সুরক্ষার জন্য এই বিলকে সাধুবাদ জানানো হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিলে উল্লেখ করা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ/মাতামহ কর্তৃক সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পর দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগাধিকার থাকবে। দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলে, সম্পত্তির ভোগাধিকার আইন অনুযায়ী গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।

আইনমন্ত্রী বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি সম্পর্কে বিধান থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিধান নেই। এই বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং প্রচলিত সাধারণ দান বা মুসলিম আইনের অধীন হেবা প্রক্রিয়ার ওপর কোনো প্রভাব ফেলবে না।

এদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিলটির বিরোধিতা করে বলেন, এটি কোরআন-সুন্নাহর পরিপন্থি। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার পূর্বে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এই বিল পাশ করতে যাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত প্রভাব নিয়ে আলোচনা

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাশ

আপলোড সময় : ০৫:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬