০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রীর সংসদে রসিকতা: ‘আমার একটামাত্র বউ’

  • আপলোড সময় : ০৬:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 6

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল নিয়ে আলোচনা করতে গিয়ে সংসদে রসিকতা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুযায়ী আমি ৩ তালাক বললে পরে তালাক হয়ে যাবে।’

আইনমন্ত্রী তালাকের আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের উল্লেখ করেন। তিনি বলেন, তালাক দিতে হলে তাকে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হবে এবং কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডাকবে। দুই পক্ষকে ডেকে নিয়ে রিকনসিলিয়েট করার চেষ্টা করা হবে, যদি তা সফল না হয়, তবে তালাক কার্যকর হবে ৯০ দিনের পর।

আলোচনার পর বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়। তবে বিলটি জনমত যাচাইয়ের জন্য উত্থাপন করা হলে বিরোধী দল এর বিরুদ্ধে অবস্থান নেয় এবং বিল পাসের আগেই সংসদ থেকে ওয়াকআউট করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত প্রভাব নিয়ে আলোচনা

আইনমন্ত্রীর সংসদে রসিকতা: ‘আমার একটামাত্র বউ’

আপলোড সময় : ০৬:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬