নতুন পে স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি চাকরিজীবীদের জন্য ১ জুলাই ২০২৬ থেকে বকেয়া অর্থের পরিমাণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ এইচটিএমএল ‘পে স্কেল বকেয়া ক্যালকুলেটর’ তৈরি করা হয়েছে।
এই ক্যালকুলেটরের মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের নতুন মূল বেতন, বিশেষ সুবিধার সমন্বয়, বাড়ি ভাড়ার পার্থক্য এবং তিন মাসের মোট বকেয়ার সঠিক পরিমাণ জানতে পারবেন। এটি ব্যবহারের জন্য কোনো সক্রিয় ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই এবং সাধারণ কম্পিউটার বা মোবাইল ব্রাউজারে সহজেই ব্যবহার করা যাবে।
ক্যালকুলেটর ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কিছু সাধারণ ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে নাম, পদবি এবং কার্যালয়ের নাম লিখতে হবে। এরপর ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন নির্বাচন করতে হবে। চাকরির মেয়াদ ৬ মাস পূর্ণ না হলে ইনক্রিমেন্টের টিক চিহ্নটি তুলে দেওয়ার সুযোগ রয়েছে।
সঠিক তথ্য পূরণ করার পর স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে বকেয়া বিবরণী ফুটে উঠবে। এখানে ১০ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীদের জন্য ৫০ শতাংশ এবং ১ থেকে ৯ ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৪০ শতাংশ বৃদ্ধির হিসাব অনুযায়ী নতুন মূল বেতন প্রদর্শিত হবে।
বিবরণীটি এ৪ সাইজের কাগজে প্রিন্ট করা বা পিডিএফ হিসেবে সেভ করার জন্য 'বিবরণী প্রিন্ট করুন' অপশনও যুক্ত করা হয়েছে। তবে প্রস্তুতকারকদের পরামর্শ অনুযায়ী, ক্যালকুলেটরের নিচের অংশে থাকা ‘স্কেল টেবিল’ সরকারি অফিশিয়াল গেজেটের সাথে মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।


























