০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ১১:২৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 3

জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গরুর গাড়ি ও হাতিতে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা এতিমখানার পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু হয়।

দুপুরে শহরের গেটপাড় এলাকা থেকে একটি র‍্যালি বের করা হয়, যেখানে গরুর গাড়ী ও হাতিতে চড়ে অংশগ্রহণের দৃশ্য উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আমলাপাড়া এলাকার শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সভায় জেলা যুবদল, বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুবদল দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের শহীদ নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সভায় বক্তারা সংগঠনের নতুন ও পুরোনো কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ১১:২৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬