১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

  • আপলোড সময় : ০৫:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 1

রাজশাহীর পুঠিয়ায় এক তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। ২২ বছর বয়সী ওই তরুণী শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকায় পৌঁছান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলার বলাইচর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা তরুণীর সঙ্গে পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকার বাসিন্দা অনিক কুমার দাসের (২১) পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। তরুণীর দাবি, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

তরুণী জানান, গত রাতে তিনি পুঠিয়ায় পৌঁছান এবং পরে যুবকের পরিবারের সদস্যরা তাকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যান। তিনি অনিককেই বিয়ে করতে চান বলে জানিয়েছেন।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে এলাকায় নানা আলোচনা শুরু হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা তরুণীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে পরামর্শ দিয়েছেন। তবে তরুণী বিয়ের দাবিতে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

যুবকের বাবা বিমল চন্দ্র দাস জানান, তরুণীর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের দাবি, মেয়ের বিষয়ে আর কোনো দাবি নেই।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, যুবকের বাড়িতে তরুণীর অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সান ফ্রান্সিসকোয় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন প্রায় ২৫০০ টাকা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

আপলোড সময় : ০৫:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬