০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর ফল নিয়ে তদন্ত শুরু

  • আপলোড সময় : ০৬:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 3

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর ফল নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তার এক বন্ধু মনে করেছিল, ওই শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার যোগ্য নয়। তাই বন্ধুর অজান্তে তার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে সে। পুনঃনিরীক্ষণে দেখা যায়, জিপিএ-৫ পাওয়া ওই শিক্ষার্থী ফেল করেছে। এ ঘটনায় নম্বর পরিবর্তনের বিষয়টি তদন্তে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় ১৯ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে ১২ লক্ষ পাস করেছে।

মন্ত্রী আরও জানান, ১২ লক্ষ খাতা চেক করার পর ৪৫ হাজারের জিপিএ পরিবর্তন হয়েছে। এছাড়া ৫ হাজার ফেল করা শিক্ষার্থী পাস করেছে এবং ৩ হাজার ৭৯ জন জিপিএ এ-প্লাস পেয়েছে। তিনি অভিযোগ করেন, এক্সামিনাররা খাতা দেখে অন্যদের কাছে পাঠিয়েছেন, যা অনিয়ম।

মন্ত্রী বলেন, এই ঘটনায় জড়িত এক্সামিনারদের আইনের আওতায় আনা হবে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, তদন্তের মাধ্যমে বিষয়টি বের করতে হবে এবং এ ঘটনায় মামলা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর ফল নিয়ে তদন্ত শুরু

আপলোড সময় : ০৬:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬