০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি জানালেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৫:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 6

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে ধর্ম অবমাননার অভিযোগে বহিষ্কারের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষার্থী মুতাসিম বিল্লাহ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২ অক্টোবর দুপুর ৩টা ১০ মিনিটে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নিয়ে একটি পোস্ট দেন, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

মুতাসিম বিল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, পূজা-অর্চনার মাধ্যমে তৈরি হওয়া মূর্তিগুলো পরে পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং সেগুলো রান্নার কাজে ব্যবহৃত হয়। এই মন্তব্যের কারণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং প্রতিবাদ জানান। পরে তিনি পোস্টটি সরিয়ে নিয়ে ক্ষমা চেয়ে আরও দুটি পোস্ট করেন।

স্মারকলিপিতে সনাতনী শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় ধর্মীয় অবমাননাকর মন্তব্যের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারা প্রশাসনের কাছে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অর্থনীতি বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী অন্তু দাশ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য কাম্য নয়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সহকারী প্রক্টর ড. মো: মঞ্জুর হোসাইন জানান, অভিযুক্ত শিক্ষার্থী তার পোস্ট ডিলিট করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তবে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি জানালেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা

আপলোড সময় : ০৫:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬