পশ্চিম এশিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি ও সারের সঙ্কট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) গুজরাটের বনাসকাঁঠায় একটি জনসভায় মোদি অভিযোগ করেন, বিরোধীরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
মোদি বলেন, ‘পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, তার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও জানান, ‘দেশ বিপদে পড়লে কিছু মানুষ আনন্দ করেন। ইরানের যুদ্ধ তার একটি উদাহরণ। ভারত এই চ্যালেঞ্জের মোকাবিলা করছে, কিন্তু কিছু লোক ভুয়া খবর ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে।’























