০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ে লিখে মাস্টার্স পাস নীলা প্রধানমন্ত্রীর কাছে চাকরির আবেদন করেছেন

  • আপলোড সময় : ০৫:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 8

সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ইউনিয়নের চরবরধুল গ্রামের নীলা খাতুন, যিনি জন্মগতভাবে দুটি হাত নেই, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাকরি চান। মাস্টার্স পাস করা নীলা পায়ের সাহায্যে লেখাপড়া ও দৈনন্দিন কাজ করেন।

নীলা খাতুন ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চরবরধুল দাখিল মাদরাসা থেকে দাখিল, কামারখন্দ ফাজিল মাদরাসা থেকে আলিম ও ফাজিল এবং সিরাজগঞ্জের আহমেদিয়া কামিল মাদরাসা থেকে কামিল/মাস্টার্স অর্জন করেন।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুবার অংশগ্রহণ করেছেন, তবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চাকরি পাননি। নীলা বলেন, ‘আমি শুধু চাই, আমার যোগ্যতার মূল্যায়ন করা হোক এবং কাজ করার একটি সুযোগ চাই।’

সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিশেষ কর্মকর্তা আব্দুল আল কায়েস জানান, নীলার যোগ্যতা ও মেধার যথাযথ মূল্যায়নের লক্ষ্যে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রথম যৌথ প্রতিরক্ষা বৈঠক ইস্তাম্বুলে

পায়ে লিখে মাস্টার্স পাস নীলা প্রধানমন্ত্রীর কাছে চাকরির আবেদন করেছেন

আপলোড সময় : ০৫:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬