০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবদল নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ, ছাত্রদল নেতাদের পাল্টা দাবি

  • আপলোড সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 9

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলামকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। আসাদুলের দাবি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসাদুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ডিশ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযুক্ত তিন ছাত্রদল নেতা হলেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের সভাপতি পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন এবং গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম। আসাদুল অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে তার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে পারভেজ রানার নেতৃত্বে চার-পাঁচজন ছাত্রদল নেতা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে পিটিয়ে জখম করে এবং ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে।

অন্যদিকে, অভিযুক্ত পারভেজ রানা অভিযোগ অস্বীকার করে বলেন, আসাদুলের বিরুদ্ধে তাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। তিনি দাবি করেন, আসাদুলের সঙ্গে সমঝোতার বৈঠকে হট্টগোলের ঘটনা ঘটে।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ বা মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রথম যৌথ প্রতিরক্ষা বৈঠক ইস্তাম্বুলে

রাজশাহীতে যুবদল নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ, ছাত্রদল নেতাদের পাল্টা দাবি

আপলোড সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬