রাতে অনেকের সহজে ঘুম আসতে সমস্যা হয়। মানসিক চাপ, দীর্ঘ সময় বসে কাজ করা এবং অতিরিক্ত স্ক্রিনে সময় কাটানোর কারণে শরীর শক্ত ও মন অস্থির হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, ঘুমের ওষুধের পরিবর্তে ঘুমানোর আগে কয়েক মিনিটের হালকা স্ট্রেচিং দ্রুত ঘুমাতে এবং ভালো ঘুম নিশ্চিত করতে সাহায্য করতে পারে। সহজ কিছু স্ট্রেচিং শরীরের পেশির টান কমায় এবং নমনীয়তা বাড়ায়।
গবেষকরা জানান, ধীর ও গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে স্নায়ুতন্ত্রকে শান্ত করা যায়, যা শরীরকে বিশ্রামের জন্য প্রস্তুত করে। নিয়মিত এই অভ্যাস ভালো ঘুমের পাশাপাশি পরদিন সকালে সতেজ অনুভব করতেও সহায়তা করে।
বিশেষজ্ঞরা ঘুমানোর আগে কয়েকটি সহজ স্ট্রেচিং করার পরামর্শ দিয়েছেন, যেমন: চাইল্ডস পোজ, নেক স্ট্রেচ, সিটেড ফরোয়ার্ড বেন্ড, ক্যাট-কাউ স্ট্রেচ, বাটারফ্লাই স্ট্রেচ, স্ট্যান্ডিং ফরোয়ার্ড ফোল্ড এবং লেগস আপ দ্য ওয়াল।
প্রতিদিন রাতে কয়েক মিনিটের এই স্ট্রেচিংয়ের অভ্যাস মানসিক চাপ কমাতে এবং দ্রুত গভীর ঘুমে যেতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।


























