০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 9

রাজশাহীতে আধুনিক ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাজশাহী ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে মহানগরীর বোয়ালিয়া ক্লাব সংলগ্ন স্থানে ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। ফলক উন্মোচনের পর সেখানে দোয়া ও মোনাজাত করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশন প্রায় ৮৯ লাখ ৬ হাজার ২৪১ টাকা ব্যয়ে এই ইনডোর স্টেডিয়াম নির্মাণ করবে, যেখানে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যা অত্যন্ত আনন্দের একটি দিন। তিনি রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত জায়গাগুলো দ্রুত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য হস্তান্তরের আশ্বাস দেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, তিনি রাজশাহীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন। তিনি সরকারি জমিগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের সচিবসহ বিভিন্ন প্রকৌশলী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সন্তানদের সাক্ষাৎকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ বয়কটের হুমকি

রাজশাহী ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

আপলোড সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬