০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নতুন বিশ্বরেকর্ড

  • আপলোড সময় : ০৮:৫৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 7

ভারত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। শনিবার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ পায়। এই কীর্তির মাধ্যমে টিম ইন্ডিয়া অনন্য ইতিহাস রচনা করেছে।

২০২৬ সালে এটি ভারতের নবমবারের মতো ২০০ বা তার বেশি রান করার ঘটনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে অন্য কোনো দল এক বর্ষপঞ্জিতে এতবার দুই শতাধিক রান সংগ্রহ করতে পারেনি।

আগের বিশ্বরেকর্ডটি ভারতেরই দখলে ছিল, যেখানে ২০২৪ সালে ২৬ ম্যাচ খেলে তারা ৯ বার দুই শতাধিক রান করেছিল। তবে এবার মাত্র ২৩ ম্যাচেই সেই মাইলফলকে পৌঁছে নিজেদের রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে গেছে ভারত। চলতি বছর ভারতের সামনে আরও বেশ কিছু ম্যাচ ও সিরিজ বাকি থাকায় বছর শেষে এই রেকর্ডটি আরও উন্নতির সম্ভাবনা রয়েছে।

ভারতের ২১৯ রানের জবাবে জিম্বাবুয়ে ১৭.৫ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। ৯০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় ভারত। ম্যাচসেরা ইশান কিশান ৪৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮১ রানের ইনিংস খেলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন প্যাট কামিন্স

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নতুন বিশ্বরেকর্ড

আপলোড সময় : ০৮:৫৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬