০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশির মৃত্যু

  • আপলোড সময় : ০৬:২২:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 7

সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুন লাগার ঘটনায় সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা ছিলেন এবং ওই কারখানায় কাজ করতেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাতে সৌদি আরবের একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান রাত সাড়ে ১০টার দিকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেক ব্যবহারকারী মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করে পোস্ট করেছেন, কিন্তু এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবর শুনে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সন্তানদের সাক্ষাৎকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ বয়কটের হুমকি

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশির মৃত্যু

আপলোড সময় : ০৬:২২:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬