০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

  • আপলোড সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 10

সরকার দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে ‘বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় টাস্কফোর্স’ গঠন করেছে। এই টাস্কফোর্স লাইসেন্স, অনুমোদন, কর, শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার, নির্মাণ, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে অপ্রয়োজনীয় ধাপ চিহ্নিত করে সেবা সহজ করার পাশাপাশি বিনিয়োগকারীদের অভিযোগ ও হয়রানি কমাতে কাজ করবে।

রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীকে টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ মোট ২২ জনকে সদস্য করা হয়েছে।

টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, টাস্কফোর্স খাতভিত্তিক ব্যবসা সহজীকরণ ও বিনিয়ন্ত্রণসংক্রান্ত সংস্কার রোডম্যাপ অনুমোদন এবং এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে। এছাড়া ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা চিহ্নিত করে তা দূর করতে প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা দেওয়া হবে।

বিনিয়োগকারীদের অভিযোগ ও সেবাপ্রাপ্তিতে বিলম্ব নজরদারির জন্য ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরির কথা বলা হয়েছে। ওই ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারী ও সেবাগ্রহীতাদের অভিযোগ, অনিয়ম এবং সেবা পেতে বিলম্বের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সন্তানদের সাক্ষাৎকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ বয়কটের হুমকি

ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

আপলোড সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬