০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

  • আপলোড সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 11

কৃষি সচিব মো. সেলিম খান জানিয়েছেন, কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুদ কিংবা অতিরিক্ত দামে বিক্রি করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কৃষকের স্বার্থে সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

রোববার (১৬ আগস্ট) রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেলিম খান বলেন, কৃষক যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। তিনি জানান, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে।

কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার ব্যবহারে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি মাটির গুণাগুণও ক্ষতিগ্রস্ত হতে পারে।

মতবিনিময় সভায় রংপুর অঞ্চলে সারের সরবরাহ, মজুদ ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষক অহিদুল ইসলামের কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

আপলোড সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬