০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি ও পদায়ন

  • আপলোড সময় : ০১:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 10

গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে আরও ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

বদলি হওয়া প্রকৌশলীদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) অন্তর্ভুক্ত রয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে এই বদলি করা হচ্ছে।

লটারির ভিত্তিতে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০, চট্টগ্রামে ৩৪, খুলনায় ২০, বরিশালে ১২, সিলেটে সাত, ময়মনসিংহে নয় এবং রংপুরে ১৭ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়া, উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহীতে ১৮, চট্টগ্রামে ৩২, খুলনায় ২০, বরিশালে ১০, সিলেটে নয়, ময়মনসিংহে সাত এবং রংপুরে ১৫ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

লটারি অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সন্তানদের সাক্ষাৎকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ বয়কটের হুমকি

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি ও পদায়ন

আপলোড সময় : ০১:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬