০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ান ব্যাংক-এর এডিএমডি হিসেবে এ ওয়াই এম মোস্তফার নিয়োগ

  • আপলোড সময় : ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 8

ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) এবং চিফ ইনফরমেশন অফিসার হিসেবে এ ওয়াই এম মোস্তফার যোগদানের ঘোষণা দিয়েছে। নতুন দায়িত্বে তিনি ব্যাংকের তথ্য প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

মোস্তফা ২২ বছরের বেশি সময় ধরে ব্যাংকিং প্রযুক্তি, ডিজিটাল ট্র‍্যান্সফরমেশন এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচারে কাজ করছেন। ওয়ান ব্যাংকে যোগদানের আগে তিনি প্রাইম ব্যাংক পিএলসির চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং ব্র‍্যাক ব্যাংক পিএলসির প্রযুক্তি বিভাগের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

মোস্তফার পেশাগত জীবনে ব্যাংকিং আধুনিকীকরণ, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম এবং এআইভিত্তিক সমাধানের মতো বেশ কয়েকটি বৃহৎ রূপান্তরের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তার এই অভিজ্ঞতা ওয়ান ব্যাংকের ডিজিটাল সক্ষমতা এবং পরিচালনাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

এ ওয়াই এম মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিনটেক বিষয়ক উচ্চতর এক্সিকিউটিভ শিক্ষা গ্রহণ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

ওয়ান ব্যাংক-এর এডিএমডি হিসেবে এ ওয়াই এম মোস্তফার নিয়োগ

আপলোড সময় : ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬