০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এনসিপি নেতাকে হামলা, গুরুতর আহত

  • আপলোড সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 4

সিলেট জেলা এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফকে সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে কানাইঘাটে দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত করেছে। হামলার পর তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বোরহান উদ্দিন ইউসুফ সম্প্রতি স্থানীয় ওয়ালটন শোরুম থেকে একটি ফ্রীজ কিনেছিলেন। শোরুম কর্তৃপক্ষের সাথে সার্ভিস নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করার পর কথাকাটাকাটির একপর্যায়ে তার উপর হামলা চালানো হয়।

বোরহান উদ্দিন ইউসুফ বার্তা বাজারকে জানিয়েছেন, তিনি শোরুমের কর্মকর্তাদের পরিকল্পিত হামলার শিকার হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে শুয়ে আছেন। তিনি বলেন, "কথা বলতে পারছি না।"

এ ঘটনায় তিনি একটি এজাহার দাখিল করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে।

সিলেট জেলা এনসিপির আহবায়ক জুনেদ আহমদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বোরহান উদ্দিনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

সিলেটে এনসিপি নেতাকে হামলা, গুরুতর আহত

আপলোড সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬