১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যায় প্রাণহানিতে ড. ইউনূসের শোক প্রকাশ

  • আপলোড সময় : ০৮:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 3

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ও আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশা প্রকাশ করেছেন।

বুধবার (২৬ আগস্ট) রাতে ইউনূস সেন্টারের থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেন, "নেপালে ভয়াবহ বন্যার কারণে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।"

শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, "যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।"

তিনি আরও বলেন, "এই বেদনাদায়ক সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা নেপালের মানুষের সঙ্গে রয়েছে। নেপালের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।"

অধ্যাপক ইউনূস নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই গভীর ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস পায়, সেই প্রার্থনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

নেপালের বন্যায় প্রাণহানিতে ড. ইউনূসের শোক প্রকাশ

আপলোড সময় : ০৮:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬