০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি: হুমায়ুন কবির

  • আপলোড সময় : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন, তবে সফরের জন্য এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। তিনি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, উপযুক্ত সময় হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। সফরের সময় নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ এবং দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধার বিষয়গুলো বিবেচনা করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) আগে সফরটি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা থেমে গেছে—এমন ধারণা নাকচ করে হুমায়ুন কবির বলেন, আলোচনা চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি থেকে বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত লেগেছে।

ভারতের দিল্লি পুলিশ গত ২৯ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সেমিনার বাতিলের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে হুমায়ুন কবির এটিকে ভারতের একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে উড়োজাহাজ ক্রয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ কোনো চাপের কারণে উড়োজাহাজ কিনছে না, বরং দেশের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবন থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি: হুমায়ুন কবির

আপলোড সময় : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬