সুন্দরবন থেকে লোকালয়ে আসা ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত সাপটি বনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) কালিবাড়ি নামক স্থান থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা রেজাউল গাজী সাপটি আটকা পড়া অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে বিষয়টি জানায়।
খবর পেয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করার পর সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন, কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. আবদুস ছালাম, সহযোগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামি।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, উদ্ধারকৃত অজগর সাপটি কালাবগী স্টেশনের আওতাধীন এলাকার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।























