ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই। তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচরের বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে এ মন্তব্য করেন।
প্রশাসক বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের সৃষ্টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আলাদিনের চেরাগ নেই, যে ঘষা দিলেই সব সমস্যার সমাধান হবে।
তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চে অংশগ্রহণকারীরা যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছেন, তা শুধুমাত্র অপচয়।
আব্দুস সালাম উল্লেখ করেন, বর্তমান সরকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছে এবং ৬ মাসের মধ্যে রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে। এজন্য বিরোধী দলের উচিত সরকারকে ধন্যবাদ দেওয়া।





















