০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকারের ছয় মাসের লুটপাট নিয়ে সারজিসের মন্তব্য

  • আপলোড সময় : ০৭:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যে বিএনপি সরকার চোরাবালিতে আটকে গেছে। তিনি দাবি করেছেন, যত বেশি নড়াচড়া করছে, ততই তারা আরও গভীরে তলিয়ে যাচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে চট্টগ্রামের লালদিঘি ময়দানে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, শনিবার বিকেলে তারেক রহমান অভিযোগ করেছেন যে, বাংলাদেশে নতুন করে একটি দল ও কিছু মানুষ অরাজকতা সৃষ্টি করছে। তিনি বলেন, “আমরা কোনো অরাজকতা শুরু করিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মাধ্যমে আপনারাই গত ছয় মাসে লুটপাট শুরু করেছেন।”

তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনদের উচিত পূর্ববর্তী সরকারের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। সারজিস আলম উল্লেখ করেন, “বিরোধীদের ওপর দায় চাপানোর রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষ গ্রহণ করে না।”

এনসিপির এই নেতা বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, “বিরোধী দলে থাকার সময় বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক দিয়েছিল, কিন্তু তারা একটি বালুর ট্রাকও সরাতে পারেনি।” তিনি বিএনপির সরকারের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন এক যুগে বাংলাদেশ এসেছে, যেখানে মহিষকে ঘাস খাওয়ানোর জন্যও চাঁদা দিতে হয়।”

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

বিএনপি সরকারের ছয় মাসের লুটপাট নিয়ে সারজিসের মন্তব্য

আপলোড সময় : ০৭:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬