০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬ দফা দাবি না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

  • আপলোড সময় : ০৪:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 2

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ফেনীতে আয়োজিত পথসভায় বক্তব্যকালে বলেন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ঘোষিত ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারকে জনগণ লাল কার্ড দেখাবে।

মামুনুল হক উল্লেখ করেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছে, তবে জনগণের রায়ের প্রতি অবহেলা করলে জনগণ লাল কার্ড দেখাবে। তিনি বলেন, জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করে সংসদে বসে দেশ পরিচালনা করা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, একই দিনে দুটি ভোট দেওয়ার পর একটি ভোটকে বৈধ এবং অন্যটিকে অবৈধ ঘোষণা করা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মামুনুল হক।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

৬ দফা দাবি না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

আপলোড সময় : ০৪:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬