০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রীকে প্ল্যান দেওয়ার দাবি জামায়াতের

  • আপলোড সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 3

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ নিয়ে একটি পরিকল্পনা চেয়েছিলেন, যা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল; তবে এরপর আর কোনো সাড়া মেলেনি এবং সমস্যার সমাধান হয়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে ১১–দলীয় জোটের লংমার্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার জুলাই সনদের সঙ্গে ‘বেইমানি’ করেছে।

শফিকুর রহমান বলেন, “ওনারা বলছে ‘ইউ হ্যাভ আ প্ল্যান।’ আমরা কিন্তু এটা বলি নাই। এখন বিরোধীদের বলে আপনারা প্ল্যান দেন।” তিনি দাবি করেন, সরকার প্রতারণা করে দায়িত্ব পালন শুরু করেছে।

পথসভায় জামায়াতের আমির তরুণ সিফাত আবদুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, সিফাত বিদ্যুৎ চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে সরকারের বিরুদ্ধে অশালীন ভাষায় মন্তব্য করেন। জামায়াত আমির সিফাতের মুক্তির দাবি জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এর আগে, শনিবার সকালে ঢাকার শাপলা চত্বর থেকে ১১–দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়, যা চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রীকে প্ল্যান দেওয়ার দাবি জামায়াতের

আপলোড সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬