০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

  • আপলোড সময় : ০৯:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 2

ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি ৯৭৬ ভোট পেয়ে বর্তমান সভাপতি শামীম হোসেনকে (৩৯২ ভোট) হারিয়ে সভাপতি নির্বাচিত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ মেয়াদের এ পর্ষদে আরও ১০ পরিচালক নির্বাচিত হয়েছেন। ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস এম হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

আপলোড সময় : ০৯:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬