০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআইকে ক্লোজড করা হয়েছে ভিডিও ভাইরালের পর

  • আপলোড সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 3

নারায়ণগঞ্জে সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান নেশাগ্রস্তের মতো অস্বাভাবিক আচরণ করছেন। তিনি কখনও মাটিতে বসে গান গাইছেন, আবার কখনও নাচছেন। তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণ দেখে ঘটনাস্থলে লোকজন জড়ো হন।

ভিডিওতে উপস্থিত লোকজন তার আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান জানান, তার স্ত্রী তাকে মারধর করেছেন এবং এ কারণে তিনি মদ পান করেছেন।

তবে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আব্দুল মান্নান পারিবারিক কারণে মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

ওসি আরও জানান, ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআইকে ক্লোজড করা হয়েছে ভিডিও ভাইরালের পর

আপলোড সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬