০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে সম্বোধন নিয়ে বিতর্কে হাকিমপুরের স্বাস্থ্য কর্মকর্তা

  • আপলোড সময় : ০১:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 12

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিনের বিরুদ্ধে এক সাংবাদিককে 'স্যার' বা 'মহোদয়' বলে সম্বোধন করতে বলার অভিযোগ উঠেছে। এই ঘটনা স্থানীয় সাংবাদিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে।

রোববার (৫ জুলাই) হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাত্তর টেলিভিশনের হিলি প্রতিনিধি সামিউল ইসলাম আরিফের সঙ্গে এই ঘটনা ঘটে। সাংবাদিকের অভিযোগ, তথ্য সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গেলে ডা. রবিন তাকে অফিস ডেকোরাম শেখানোর চেষ্টা করেন।

সাংবাদিক সামিউল ইসলাম আরিফ বলেন, সরকারি কর্মকর্তাদের সম্মান দেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সৌজন্যবোধ গুরুত্বপূর্ণ, তবে নির্দিষ্ট সম্বোধন চাপিয়ে দেওয়া পেশাগত আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন জানান, সরকারি কর্মকর্তাদের যথাযথ সম্মান দেখানো সাংবাদিকদের দায়িত্ব, কিন্তু জোর করে সম্বোধন ব্যবহার করতে বাধ্য করা গ্রহণযোগ্য নয়।

দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, সরকারি কর্মকর্তাদের 'স্যার' বা 'মহোদয়' বলে সম্বোধন করার কোনো বাধ্যবাধকতা নেই। এটি ব্যক্তিগত বিষয়। অভিযোগের বিষয়ে ডা. রবিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

সাংবাদিককে সম্বোধন নিয়ে বিতর্কে হাকিমপুরের স্বাস্থ্য কর্মকর্তা

আপলোড সময় : ০১:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬