০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং সেটে অস্বস্তির মুখোমুখি অনুপ্রিয়া গোয়েঙ্কা

  • আপলোড সময় : ০৫:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • 8

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটে সহ-অভিনেতাদের আচরণ নিয়ে অস্বস্তির অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় একাধিকবার অপমানিত হয়েছেন।

অনুপ্রিয়া সিদ্ধার্থ কাননের শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, একটি চুম্বন দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি জানান, “আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়।”

অন্য একটি ঘটনার উল্লেখ করে অনুপ্রিয়া জানান, তার পোশাক আরামদায়ক ছিল না এবং সহ-অভিনেতার আচরণ অত্যন্ত অস্বস্তিকর ছিল। তিনি বলেন, “তবে সেসময় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা কঠিন ছিল।”

অনুপ্রিয়া মনে করেন, সিনেমা বা ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকা স্বাভাবিক, তবে শুটিং ফ্লোরে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।

২০১৪ সালে ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অনুপ্রিয়া গোয়েঙ্কার। তিনি ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘ওয়ার’-এর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

শুটিং সেটে অস্বস্তির মুখোমুখি অনুপ্রিয়া গোয়েঙ্কা

আপলোড সময় : ০৫:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬