০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাট্যব্যক্তিত্বদের দাবি: মহিলা সমিতির মঞ্চে সরকারি প্রণোদনা পুনর্বহাল করা হোক

  • আপলোড সময় : ১২:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • 9

রাজধানীর বেইলি রোডের নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি জানিয়েছেন ১০১ জন নাট্যব্যক্তিত্ব।

তাদের অভিযোগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ায় মিলনায়তনে নাটক মঞ্চায়নের ব্যয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। এতে নাট্যদলগুলো আর্থিক চাপে পড়েছে এবং ঐতিহ্যবাহী এই মঞ্চে নাটক মঞ্চায়নের আগ্রহ কমেছে।

রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে তারা দ্রুত সরকারি প্রণোদনা চালুর আহ্বান জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, মহিলা সমিতির মিলনায়তনে এক শিফটে নাটক মঞ্চায়নের জন্য ভাড়া ৫ হাজার টাকা থেকে বেড়ে ১১ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে।

বিবৃতিদাতারা বলেন, নাট্যচর্চা অব্যাহত রাখতে সরকারি ভর্তুকি পুনর্বহাল করা প্রয়োজন। ২০১৭ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে এ খাতে বরাদ্দ শুরু হয়, তবে ২০২৫-২৬ অর্থবছরে আর কোনো বরাদ্দ দেওয়া হয়নি।

তারা ২০২৬-২৭ অর্থবছরে নাটক মঞ্চায়নের জন্য ১৪ লাখ ৩০ হাজার টাকার সরকারি অনুদান চেয়ে আবেদন করেছেন। এছাড়া নাট্যদলগুলোর আর্থিক চাপ কমাতে সামগ্রিক প্রণোদনার অর্থের পরিমাণ বাড়ানোর দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

নাট্যব্যক্তিত্বদের দাবি: মহিলা সমিতির মঞ্চে সরকারি প্রণোদনা পুনর্বহাল করা হোক

আপলোড সময় : ১২:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬